শুভংকরের ফাঁকি
 |
| Add caption |
কষ্ট হাঁটে খুঁড়া পায়ে
অভাব যে তার সাথি,
ছোট্ট শিশুর ঘুম আসে না,
না খেয়ে পার রাতি।
মা জননীর বুকটা কাঁদে
খানা নেই পাতিলে,
গাড়ি বাড়ির স্বপ্ন নাই তার
বাঁচার যুদ্ধ চলে।
রাত পোহালে সকাল এলে
বাবা যাবে কাজে
সারা দিনের কর্ম শেষে
ঘরে ফিরবে লাজে।
চাল কিনিলে তরকারি নেই
সাথে মরিচ লবন,
এইটা কিনলে ওইটা বাকী
বাঁচাই যেন মরণ।
আছে যাদের বাড়ি গাড়ি
ব্যাংকে কোটি টাকা,
শোষণ করে আরো জমায়
গরীবের চলে না চাকা।
আশি পার্সেন্ট ব্যবসায়ী আজ
শঠ রাজনীতির জালে,
দরিদ্রদের শোষণ করে
ক্রোড়পতি্র দলে।
খাদ্য গোদাম ওদের হাতে
মরিচ, লবন তেল,
সিন্ডিকেটের ব্যবসা চলে
প্রতারণার খেল।
কিছু বললেই সমনজারি
কোর্টে ডাকা ডাকি,
গণতন্ত্রের দোহাই দিয়ে
শুভংকরের ফাঁকি।
-----------
মে ১৬, ২০১২
No comments:
Post a Comment